কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা জাহাঙ্গীর হোসেন গ্রেপ্তার

বিএনপির মিছিলে হামলার ঘটনায় পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এএনএম জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান।
পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি কার্যালয়ের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে বাউফল থানায় বিএনপির মিছিলে হামলার অভিযোগে দায়ের করা একটি মামলা রয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, দাসপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওই মামলায় এএনএম জাহাঙ্গীর হোসেনকে এক নম্বর আসামি করা হয়েছে।
গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেনকে ডিবি কার্যালয় থেকে বাউফল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য