• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নগদ অর্থসহ হারানো শিশু উদ্ধার ঢামেকে রোগী বাণিজ্য ঠেকাতে তৎপর আনসার জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামে বন্যার্তদের ধানবীজ ও পশুর টিকা দেবে সরকার: কৃষিমন্ত্রী জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল চট্টগ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রীসহ ভেঙে পড়ল মঞ্চ ভিসা নীতি কঠোর করল যুক্তরাষ্ট্র, পড়া শেষে ৩০ দিনে ছাড়তে হবে দেশ অল্প বয়সেই কঠিন চ্যালেঞ্জে দেশের মেধাবী তরুণরা: জাইমা রহমান জুলাইয়ের শহীদ পরিবারপ্রতি ১ কোটি টাকা সহায়তার দাবি এনসিপির চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

এফবিসিসিআইর সিদ্ধান্তে স্থগিত আটাব নির্বাচন

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুলাই ২০২৬, ০২:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর ২০২৬ সালের নির্বাচন স্থগিত করেছে এফবিসিসিআইর আরবিট্রেশন বোর্ড।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে এফবিসিসিআইর আরবিট্রেশন বোর্ড এ সিদ্ধান্ত দেয়।

জানা গেছে, প্রশাসকের মেয়াদোত্তীর্ণ হওয়ার পর নির্বাচন বোর্ড গঠন, ভোটার তালিকায় অনিয়ম, আপিল প্রক্রিয়ায় জালিয়াতি এবং নির্বাচন পরিচালনায় দায়িত্বহীনতার অভিযোগের ভিত্তিতে তদন্ত ও শুনানি শেষে নির্বাচন স্থগিত করা হয়।

আরবিট্রেশন বোর্ডের তদন্তে ভোটার তালিকায় ভুয়া ও মৃত ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, বৈধ লাইসেন্সবিহীন কিছু ট্রাভেল এজেন্সিকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা এবং আপিল বোর্ডের কার্যক্রমে বিধিবহির্ভূত প্রক্রিয়া অনুসরণের অভিযোগ উঠে আসে। এছাড়া নথিপত্রে ব্যাকডেটে স্বাক্ষরের অভিযোগও তদন্তে বিবেচনায় নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, নির্বাচন পরিচালনার পুরো প্রক্রিয়ায় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বহীনতা এবং নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব কারণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মনে করে এফবিসিসিআইর আরবিট্রেশন বোর্ড নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কোকা-কোলা বাংলাদেশের মার্কেটিং পরিচালক লায়লা ফারজানা
আমেরিকার বাজারে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী চীন
পোশাক রপ্তানি আমেরিকার বাজারে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী চীন
ছবি: সংগৃহীত
দেশের বাজারে কমল স্বর্ণের দাম