{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৫৫ বছর পর বাংলাদেশের গণতন্ত্র সফল হয়েছে: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি    ১৮ জুলাই ২০২৬, ০৪:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৫৫ বছর পর বাংলাদেশের গণতন্ত্র সফল হয়েছে। তিনি বলেন, যে গণতন্ত্রের জন্য ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার আহ্বানে যুদ্ধ শুরু করেছিল।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে নাটোরে ভাঙন এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যে বিজয় আমরা অর্জন করেছিলাম, তা ৫৫ বছরেও তার লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। এতে গণতন্ত্র পূর্ণতা পেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, জেলা বিএনপির  আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব প্রমুখ।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
নেত্রকোনায় নিরাপদ অভিবাসনে সচেতনতা বাড়াতে সেমিনার
ছবি: সংগৃহীত
গৌরীপুরে গ্রামীণ সড়ক পরিকল্পনায় তথ্য যাচাইকরণ কর্মশালা
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অতিথির বক্তব্য দেন আফরোজা খানম। ছবি: ভিওডি বাংলা
মানিকগঞ্জে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী