• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট রোববার, দেখবেন যেভাবে

   ২৭ জুন ২০২৬, ১১:০৮ পি.এম.
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচের ছবি
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট মাঠে গড়াবে রোববার (২৮ জুন)। বাংলাদেশ সময় বেলা দেড়টায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। লম্বা সময় পর বিদেশের মাটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল।

খেলা বিদেশে হলেও দেশে বসেও বাংলাদেশের খেলা উপভোগ করা যাবে সহজেই। টিভির পাশাপাশি খেলা দেখা যাবে অনলাইনে। টিভিতে খেলা দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাড খেলা দেখাবে। সহজেই বাংলাদেশ থেকে খেলা দেখতে পারবেন দর্শকরা।

২৮ জুন হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হচ্ছে জিম্বাবুয়ে-বাংলাদেশ একমাত্র টেস্ট ম্যাচ। এরপর ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচও খেলবে দুই দল।

একনজরে দুই দলের স্কোয়াড
জিম্বাবুয়ে: রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, তানাকা চিভাঙ্গা, গ্রায়েম ক্রেমার, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, রয় কাইয়া, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি, ব্রেন্ডন টেইলর, তাফাদজওয়া টিসিগা।

বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, অমিত হাসান ও রবিউল হক।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়তে পারে ব্রাজিল, দাবি জার্মান গবেষক জোয়াকিম ক্লেমেন্টের। ছবি: সংগৃহীত
বিশ্বকাপে ব্রাজিল নিয়ে নতুন ভবিষ্যদ্বাণী
ছবি: সংগৃহীত
আলোচনায় ঘানার বিতর্কিত সেই তান্ত্রিক, জানালেন বিশ্বকাপজয়ীর নাম
আমিনুল ইসলাম বুলবুল। ছবি: ভিওডি বাংলা
বিসিবি নিয়ে আইসিসিতে অভিযোগ, অর্থ সহায়তা স্থগিত চেয়েছেন বুলবুল!