• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করবে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক    ৩ জুলাই ২০২৬, ০৪:২১ পি.এম.
শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করবে ডিএসসিসি
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় শনিবার (৪ জুলাই) ‘ক্লিনিং ডে’ পালন করা হবে। এ উপলক্ষে নাগরিকদের নিজ নিজ বাসভবন, ভবনের ছাদ ও চারপাশ পরিষ্কার করার অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে সরকারি-বেসরকারি দফতার, কোয়ার্টার, স্কুল-কলেজ-মাদ্রাসা, মার্কেটসমূহ, রাজউক ও রিহ্যাবের আওতাধীন এলাকা এবং ব্যক্তি মালিকানাধীন প্লটসমূহে স্ব-স্ব উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) এক গণবিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় ডিএসসিসি।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগরীকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে ফলপ্রসূ করার লক্ষ্যে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম প্রতি মাসের প্রথম শনিবারকে 'ক্লিনিং ডে' হিসেবে ঘোষণা করেছেন। এই ঘোষণা অনুযায়ী, আগামীকাল 'ক্লিনিং ডে' পালন করা হবে।’

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ভিওডি বাংলার সাংবাদিককে অবরুদ্ধ করে হত্যার হুমকি
রাজধানীতে ভিওডি বাংলার সাংবাদিককে অবরুদ্ধ করে হত্যার হুমকি
ডিএমপির লোগো
ডিএমপির অভিযানে ৪২২ জন গ্রেপ্তার, ৮৯ মামলা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ও ভূমিকম্প নিয়ে ডিএসসিসির বিশেষ সভা