• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক    ৮ জুলাই ২০২৬, ০২:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নির্বাচনে ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে। আর এই ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও শরিক ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলে ১১ দলের এক সেমিনারে  তিনি এ মন্তব্য করেন।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যাকারীদের বিচারের দাবিতে  এই সেমিনারের আয়োজন করা হয়।
জামায়াত আমির বলেন, আমরা নির্বাচন চেয়েছি। তবে নির্বাচনের নামের ষড়যন্ত্র চাইনি। ষড়যন্ত্র করা হয়েছে। আমরা এর নিন্দা জানাই। 
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার, যার পরিচয় ছিল নিরপেক্ষ। তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। নিজেরাই তারা শিকার করেছেন। 

তবে নির্বাচনের ফলাফল মেনে নিলেও গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দিব না বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটের রায় মেনে না নিয়ে বিএনপি জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে।
তিনি বলেন, নতুন পুরাতন কোনো ফ্যাসিবাদ মেনে নিবো না। জনগণের অধিকারের প্রশ্নে চুল পরিমাণ ছাড় দিবো না।

ভিওডি বাংলা/আরকেএইচ/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জুলাইকে ব্যর্থ করতে জঙ্গি নাটক সাজানো হচ্ছে: আহমদ আবদুল কাইয়ূম
এনসিপির সমাবেশে ককটেল হামলায় ছাত্রশিবিরের প্রতিবাদ
এনসিপির সমাবেশে ককটেল হামলায় ছাত্রশিবিরের প্রতিবাদ
সাভারে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি-২০২৬’ কর্মসূচির উদ্বোধন এবং পাঁচ লাখ বৃক্ষরোপণ অভিযানের সূচনা করেন রিজভীসহ অতিথিরা। ছবি: সংগৃহীত
চলতি বছরের ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি উদ্বোধন করেন রিজভী