• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪ হাজার ৪৯০

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ জুলাই ২০২৬, ০৯:৩৩ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভেনিজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৪৯০ জনে দাঁড়িয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ।

তিনি জানান, সরকারিভাবে আহতের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জনেই অপরিবর্তিত রয়েছে। তবে উদ্ধারকারী দল এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করেছে। এছাড়া ভূমিকম্পে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

গত ২৪ জুন ভেনিজুয়েলার ইয়ারাকুই রাজ্যে মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী কম্পনে ব্যাপক প্রাণহানি এবং ঘরবাড়ি ও অবকাঠামোর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে ধ্বংসস্তূপ অপসারণ ও পুনর্বাসন কার্যক্রম এখনও বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতারণার শিকার ট্রাম্পের জামাতা
প্রতারণার শিকার ট্রাম্পের জামাতা
ছবি: সংগৃহীত
জার্মানিতে ভিসা ছাড়াই ৯০ দিন থাকার সুযোগ
ছবি: সংগৃহীত
খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয়