সরকারের ৫ মাস পূর্তি
সরকারের পাঁচ মাস পূর্তি, আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে শনিবার (১৮ জুলাই) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের পাঁচ মাসের কার্যক্রমকে সামনে রেখে এ আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি নতুন মেয়াদের দায়িত্ব গ্রহণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সেই ধারাবাহিকতায় সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য