জাতীয় সংসদে ৬ সংসদীয় স্থায়ী কমিটি গঠন

জাতীয় সংসদে ছয়টি মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার অনুষ্ঠিত অধিবেশনে পৃথক প্রস্তাবের মাধ্যমে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিক্রমে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি কমিটিগুলো গঠনের প্রস্তাব উত্থাপন করেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে প্রস্তাবগুলো কণ্ঠভোটে গৃহীত হয়। এর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রম তদারকি ও সংসদীয় জবাবদিহি জোরদারে নতুন কমিটিগুলো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পায়।
গঠিত কমিটিগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।
শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে কুমিল্লা-৯ আসনের বিএনপির সংসদ সদস্য মো. আবুল কালামকে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত মহিলা আসন-২৭ থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।
এদিকে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুব।
পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নেতৃত্বে রয়েছেন রাজশাহী-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন।
ভিওডি বাংলা/জা








মন্তব্য