• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ

পঞ্চগড় প্রতিনিধি    ১০ জুলাই ২০২৬, ১২:১৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পঞ্চগড় সদর উপজেলার ৬ নম্বর সাতমেড়া ইউনিয়নের করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে বকুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সাতমেড়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকার করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাছ ধরার জন্য করতোয়া নদীতে নামেন বকুল ইসলাম। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তিনি নিখোঁজ হয়ে যান। ঘটনাটি জানাজানি হলে স্বজন ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে রংপুর থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালায়।

পঞ্চগড় ফায়ার স্টেশনের স্টেশন অফিসার তুষার কান্তি রায় বলেন, “খবর পেয়ে আমাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালায়। তবে নদীতে তীব্র স্রোত ও আলোর স্বল্পতার কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।”

৬ নম্বর সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, “দুপুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও উদ্ধার অভিযানে অংশ নেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে তল্লাশি চালায়। কিন্তু নদীর তীব্র স্রোত ও আলোর স্বল্পতার কারণে সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়।”

সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ কিশোর বকুল ইসলামের কোনো সন্ধান মেলেনি। শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

ভিওডি বাংলা/স্নিগ্ধা খন্দকার/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ট্রাফিক আইন ভঙ্গে ডিএমপির ১,৪৬৩ মামলা
উন্নয়নমুখী ভূমিকা পালন করলে ঢাকার চিত্র বদলে যাবে: ডিএসসিসি প্রশাসক
সবার উন্নয়নমুখী ভূমিকায় বদলে যাবে ঢাকার চিত্র: ডিএসসিসি প্রশাসক
ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ২৯৬ জন