• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারি ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ‘আই হ্যাভ আ প্ল্যান’, দায়িত্ব নেওয়ার আগে বার্নহ্যামের বার্তা বিশ্বকাপে তৃতীয় স্থানের লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড বাংলাদেশে মেধার অভাব নেই, দরকার সহায়তা: জাইমা রহমান ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত, বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে বেধড়ক পিটুনি, অভিযুক্ত ছাত্রদল নেতা সরকারের পাঁচ মাস পূর্তি, আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন রাজধানীতে সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রক বাপ্পি গ্রেপ্তার মন্ত্রী-প্রতিমন্ত্রীদের টার্গেট করে পরিকল্পিত অপপ্রচার

ডিজিটাল অপব্যবহারে বাড়ছে অনলাইন জুয়া, সতর্ক করল গ্রাহক সংগঠন

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুলাই ২০২৬, ০৩:১১ পি.এম.
অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম প্রতিরোধে সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ছবি: সংগৃহীত
অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম প্রতিরোধে সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ছবি: সংগৃহীত

বাংলাদেশে অনলাইন জুয়া ও বেটিং প্ল্যাটফর্মের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন (বিএমপিসিএ)। সংগঠনটির দাবি, প্রযুক্তি, মোবাইল আর্থিক সেবা এবং টেলিযোগাযোগ ব্যবস্থার অপব্যবহার রোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ ছাড়া এই অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়।

সংগঠনটির মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, মোবাইল অ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিদেশভিত্তিক বেটিং ওয়েবসাইটের মাধ্যমে জুয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সহজে ডিজিটাল লেনদেনের সুযোগ এবং প্রযুক্তির অপব্যবহারের কারণে তরুণ সমাজ, শিক্ষার্থী ও সাধারণ মানুষ আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিক সংকটের মুখোমুখি হচ্ছেন।

বিএমপিসিএ জানায়, দেশে প্রচলিত ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইন অনুযায়ী জুয়া নিষিদ্ধ হলেও বিভিন্ন আন্তর্জাতিক বেটিং সাইট ও অ্যাপ ব্যবহার করে অবৈধভাবে এই কার্যক্রম চালানো হচ্ছে। বিভিন্ন সময় গণমাধ্যমে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও একাধিক অভিযান পরিচালনা করেছে। তবে বিচ্ছিন্ন অভিযানের পরিবর্তে দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছে সংগঠনটি।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের মতে, অনলাইন জুয়া নিয়ন্ত্রণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বাংলাদেশ ব্যাংক, মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান, মোবাইল ফোন অপারেটর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে।

সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, দেশে অনলাইন জুয়ার বিস্তার রোধে নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যকর তদারকির ঘাটতি রয়েছে। তার মতে, সম্প্রতি বিপুল সংখ্যক অবৈধ বা অনিয়মিতভাবে ব্যবহৃত সিম উদ্ধার হওয়ার ঘটনাও সিম নিবন্ধন ও বিতরণ ব্যবস্থার দুর্বলতার বিষয়টি সামনে এনেছে। ফলে যত্রতত্র সিম বিক্রি এবং সেগুলোর অপব্যবহারের দায় থেকে সংশ্লিষ্ট অপারেটররাও সম্পূর্ণভাবে দায়মুক্ত থাকতে পারে না।

তিনি আরও বলেন, যদি মোবাইল আর্থিক সেবার কোনো অ্যাকাউন্ট বা ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম অনলাইন জুয়ার অর্থ লেনদেনে ব্যবহৃত হয়ে থাকে, তবে সেসব হিসাব দ্রুত শনাক্ত করে বন্ধ করতে হবে। একই সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তার ভাষ্য, মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে পরিচালিত অবৈধ জুয়ার ওয়েবসাইট, এসএমএস প্রচারণা কিংবা অন্যান্য ডিজিটাল কার্যক্রম শনাক্ত ও বন্ধে আরও কঠোর নজরদারি জরুরি।

মহিউদ্দিন আহমেদ বলেন, প্রযুক্তি মানুষের জীবন সহজ করতে ব্যবহৃত হওয়ার কথা। কিন্তু অনলাইন জুয়ার বিস্তার দেখিয়ে দিচ্ছে যে প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে বিদ্যমান নিয়ন্ত্রণ ও তদারকি আরও শক্তিশালী করা প্রয়োজন।

তার মতে, অনলাইন জুয়া প্রতিরোধে শুধু অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালালেই হবে না; বরং যেসব প্রতিষ্ঠান বা ব্যবস্থার মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, তাদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে। অবৈধ আর্থিক লেনদেন, ডিজিটাল প্রচারণা এবং প্রযুক্তিগত সহায়তার পথ বন্ধ করা গেলে এ ধরনের অপরাধ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

ছয় দফা দাবি

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি ছয়টি সুস্পষ্ট দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

সংগঠনটির দাবি, অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত সব ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং ডোমেইন দ্রুত শনাক্ত করে ব্লক করতে হবে। পাশাপাশি সন্দেহজনক মোবাইল আর্থিক সেবা ও ব্যাংকিং লেনদেন চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে বন্ধের ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে পরিচালিত জুয়া-সংক্রান্ত এসএমএস, বিজ্ঞাপন ও অন্যান্য ডিজিটাল প্রচারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিএমপিসিএ আরও বলেছে, বিটিআরসি, বাংলাদেশ ব্যাংক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এনসিপিসি এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি স্থায়ী টাস্কফোর্স গঠন করা প্রয়োজন। একই সঙ্গে অনলাইন জুয়ার অর্থায়ন, প্রযুক্তিগত সহায়তা এবং বিজ্ঞাপনের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সংগঠনটির আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব হলো শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সামাজিক সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে অনলাইন জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে জনসাধারণকে অবহিত করা। বিশেষ করে তরুণদের লক্ষ্য করে সচেতনতামূলক কর্মসূচি জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের মতে, কেবল অনলাইন জুয়ার ওয়েবসাইট বন্ধ করে এই সমস্যা পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। কারণ, অপরাধীরা প্রায়ই নতুন ডোমেইন, বিকল্প অ্যাপ কিংবা ভিন্ন প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করে কার্যক্রম চালিয়ে যায়।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন ছয় মাসেও পুরোপুরি কার্যকর হয়নি এনইআইআর
ফাইল ছবি
শহীদ আবু সাঈদ চত্বরের নামে ছড়ানো ছবি ভুয়া, জানাল বাংলাফ্যাক্ট
ছবি: এআই দিয়ে তৈরি
নিরাপদে পাবলিক ওয়াইফাই ব্যবহারের ৫ কৌশল