চলতি বছরের ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি উদ্বোধন করেন রিজভী

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সাভারে শুরু হয়েছে পাঁচ বছর মেয়াদি বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি। একইসঙ্গে উদ্বোধন করা হয়েছে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি-২০২৬’, যার মাধ্যমে শিশুদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে এগ্রিকালচারিস্টস' অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে। সংগঠনটির উদ্যোগে দেশব্যাপী পাঁচ লাখ বৃক্ষরোপণের কার্যক্রমও শুরু হয়েছে।
অনুষ্ঠানের প্রথম পর্বে প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে দেশজুড়ে পাঁচ লাখ গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি-২০২৬’ কর্মসূচির শুভ সূচনা অনুষ্ঠিত হয়।
এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন, সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুলসহ বিভিন্ন পর্যায়ের কৃষিবিদ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।
ভিওডি বাংলা/জা








মন্তব্য