• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

ফিনালিসিমায় আবারও মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা!

  ভিওডি স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচ আয়োজনের আলোচনা আবারও জোরালো হয়েছে। চলতি বছরের শেষ দিকে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে বলে দাবি করেছেন ইএসপিএন আর্জেন্টিনার জ্যেষ্ঠ সাংবাদিক মার্টিন আরেভালো।

ফিনালিসিমা হলো উয়েফা ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যকার আন্তঃমহাদেশীয় শিরোপা লড়াই। সর্বশেষ ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিনালিসিমায় ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, স্পেন ও আর্জেন্টিনার এই ম্যাচটি কাতারের লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক উত্তেজনার কারণে সেটি স্থগিত করা হয়। পরে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়াম কিংবা দুই দলের হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ আয়োজনের বিকল্প প্রস্তাব এলেও তা বাস্তবায়ন হয়নি।

তবে মার্টিন আরেভালোর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের বিষয়ে নতুন করে অগ্রগতি হয়েছে। প্রতিবেদনের দাবি, কাতার সরকার ইতোমধ্যে ম্যাচটি আয়োজনের স্বত্ব পেয়েছে।

যদিও এ বিষয়ে এখনো উয়েফা বা কনমেবল আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি, তবুও সম্ভাব্য এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

উল্লেখ্য, নির্ধারিত সময়ে ফিনালিসিমা না হওয়ায় ২০২৬ বিশ্বকাপের ফাইনালেই মুখোমুখি হয়েছিল স্পেন ও আর্জেন্টিনা। সেই ম্যাচে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে স্পেন। ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।

ফলে সম্ভাব্য ফিনালিসিমা এখন দুই দলের জন্যই মর্যাদার লড়াইয়ে পরিণত হতে পারে। একদিকে বিশ্বকাপ ফাইনালের হারের বদলা নিতে চাইবে আর্জেন্টিনা, অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লক্ষ্য থাকবে স্পেনের।

সূত্র: ওয়ার্ল্ড সকার টক

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে কী ঘটেছিল?
ছবি: সংগৃহিত
স্পেনের জয়ের নেপথ্যে লুকিয়ে থাকা অজানা গল্প
রাজধানীর মিরপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫–২৬’-এর জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মো. আমিনুল হক। ছবি: ভিওডি বাংলা
নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব, ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রীর