• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

চলচ্চিত্র ছেড়ে যে কারণে গ্রাফিক নভেলে ঝুঁকলেন কুসাক

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০২:০০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হলিউড অভিনেতা জন কুসাক বলেছেন, গল্প বলার স্বাধীনতা ধরে রাখতেই তিনি চলচ্চিত্রের পরিবর্তে গ্রাফিক নভেলের দিকে ঝুঁকেছেন। তার ভাষায়, বড় বাজেটের সিনেমায় গল্প বলতে গেলে নানা পক্ষের মতামত ও হস্তক্ষেপ মেনে চলতে হয়, যা তিনি আর করতে চাননি।

সম্প্রতি সান ডিয়েগো কমিক-কন ২০২৬-এ নিজের প্রথম গ্রাফিক নভেল ‘মোমো’ (Momo) নিয়ে কথা বলতে গিয়ে কুসাক বলেন, “আমি একটা গল্প বলতে চেয়েছিলাম, কিন্তু সেই গল্প বলার জন্য দরকষাকষি করতে চাইনি।”

তিনি বলেন, একটি চলচ্চিত্র নির্মাণে ২০ থেকে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ হলে বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবেই গল্পে নিজেদের মতামত দিতে চান।

কুসাকের ভাষায়, “যখন কেউ একটি সিনেমার জন্য এত বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করে, তখন তারা গল্প নিয়ে মতামত দেবে, পরিবর্তন চাইবে—এটাই স্বাভাবিক। কিন্তু আমি সেটা চাইনি।”

অভিনেতা জানান, ‘মোমো’ সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা ছিল। তিনি নিজে গল্প লিখেছেন এবং আর্জেন্টাইন শিল্পী ইগনাসিও নোয়ে চিত্রাঙ্কন করেছেন। পুরো কাজটি শুধুমাত্র দুজনের সৃজনশীল সহযোগিতায় সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, “আমি গল্প লিখেছি, ইগনাসিও ছবিগুলো এঁকেছেন। আমার লেখা বা তার আঁকা—কোনোটাই কেউ সম্পাদনা করেনি। এটা শুধু আমাদের দুজনের তৈরি একটি কাজ।”

গ্রাফিক নভেলকে চলচ্চিত্রের সবচেয়ে কাছের শিল্পমাধ্যম বলেও মন্তব্য করেন কুসাক।

তার মতে, “গ্রাফিক নভেল খুবই সিনেমাটিক। এখানে দৃশ্যগুলো আপনি নিজেই তৈরি করেন, যেন ক্যামেরার শট বেছে নিচ্ছেন।”

‘মোমো’ একটি বিজ্ঞান কল্পকাহিনি, রাজনৈতিক ব্যঙ্গ এবং রোড-ট্রিপের সমন্বয়ে নির্মিত গ্রাফিক নভেল। ১৯৭২ সালের প্রেক্ষাপটে দুই পলাতক ব্যক্তিকে ঘিরে এগিয়েছে এর কাহিনি। বইটি চলতি বছরের সেপ্টেম্বরে প্রকাশিত হওয়ার কথা।

কুসাক আরও জানান, ভবিষ্যতে ‘মোমো’ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হলে তিনি সেখানে অভিনয় করতেও আগ্রহী।

সূত্র: এএনআই, পিপল, এন্টারটেইনমেন্ট উইকলি

ভিওডি বাংলা/আরআর/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
ব্রুকলিন ব্রিজে মুগ্ধতা ছড়ালেন মেহজাবিন চৌধুরী
ছবি: সংগৃহিত
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন: ভাবনা
ছবি: সংগৃহিত
হঠাৎ সুর বদলালেন সালমান খান, আন্দোলনকারীদের বাড়ি ফেরার আহ্বান