• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাস্তবে অস্তিত্বহীন হলিউডের নতুন নায়িকা

ভিওডি বাংলা ডেস্ক    ৮ জুলাই ২০২৬, ০৩:০৬ পি.এম.
এআই অভিনেত্রী টিলি নরউড। ছবি: সংগৃহীত
এআই অভিনেত্রী টিলি নরউড। ছবি: সংগৃহীত

বর্তমানে হলিউডের অন্যতম আলোচিত একটি নাম টিলি নরউড। যে কিনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি চরিত্র। বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই। সেই এআই অভিনেত্রী টিলি নরউডকে এবার দেখা যাবে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে।

এআই স্টুডিও পার্টিকল ৬ ঘোষণা দিয়েছে নতুন কমেডি-ড্রামা ‘মিসঅ্যালাইন্ড’ নির্মাণের। কমেডি-ড্রামা ঘরানার এই ছবির মূল চরিত্রে থাকছে এআই অভিনেত্রী টিলি নরউড। ছবিটি ছবিটি কৈশোর, আত্মপরিচয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নানা দিক।

ভ্যারাইটির তথ্য অনুযায়ী, ছবির কাহিনি আবর্তিত হবে ‘টিলিভার্স’ নামে এক কাল্পনিক পরাবাস্তব ডিজিটাল জগতকে কেন্দ্র করে। 

নির্মাতা প্রতিষ্ঠান পার্টিকল ৬ এর মতে, ‘মিসঅ্যালাইন্ড’ পুরোপুরি এআইনির্ভর কোনো চলচ্চিত্র নয়। এটি হাইব্রিড পদ্ধতিতে নির্মিত হবে, যেখানে পরিচালক, চিত্রনাট্যকার, সম্পাদকসহ অভিজ্ঞ চলচ্চিত্রকর্মীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

টিলি নরউডকে ঘিরে আলোচনা সমালোচনার সূত্রপাত হয় গত বছরের শেষ দিকে। সে সময় এলাইন ভ্যান ডার ভেলডেন জানিয়েছিলেন, এআই ‘অভিনেত্রী’ টিলিকে একটি ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ করার পরিকল্পনা রয়েছে। ঘোষণাটি প্রকাশ্যে আসার পরই হলিউডে ব্যাপক বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, ‘ছবিটি অবশ্যই মজার, বিশৃঙ্খল ও আত্মসচেতন হবে—যেমনটা টিলির চরিত্র। তবে এর ভেতরে আরো গভীর একটি বিষয় রয়েছে। এটি পরিচয়, অভিনয় ও এআইকে ঘিরে মানুষের গভীর আশঙ্কা নিয়ে কথা বলবে। আর হ্যাঁ, এই ছবিতে শিল্প সত্যিই জীবনের অনুকরণ করবে।’

বর্তমানে ‘মিসঅ্যালাইন্ড’–এর প্রি-প্রোডাকশনের কাজ চলছে। পাশাপাশি বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান ও অংশীদারদের যুক্ত করার প্রক্রিয়াও এগিয়ে চলছে। পার্টিকল ৬–এর অন্যান্য চলচ্চিত্র, টেলিভিশন এবং বাণিজ্যিক কনটেন্ট প্রকল্পের সঙ্গে সমান্তরালভাবেই ছবিটির প্রযোজনার কাজ সম্পন্ন করা হবে।

ভিওডি বাংলা/ তা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৪ বছর পর মুক্তি পেয়েও নিষিদ্ধ ঘোষণা
শিবা সানুকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ভিওডি বাংলার হেড অব নিউজ রেজাউল করীম হীরা ও প্রধান প্রতিবেদক রুদ্র রাসেল। ছবি: ভিওডি বাংলা
শিল্পী সমিতির নতুন কমিটিকে ভিওডি বাংলার ফুলেল শুভেচ্ছা
অভিনেতা অপূর্ব ও নিলয়। ছবি: সংগৃহীত
ব্রাজিল ভক্তের আত্মহত্যা নিয়ে যা বললেন অপূর্ব-নিলয়