• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এবার বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘মোয়ানা’

ভিওডি বাংলা ডেস্ক    ১০ জুলাই ২০২৬, ০২:২৬ পি.এম.
মোয়ানা ২ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত
মোয়ানা ২ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

অ্যানিমেশন সিনেমাপ্রেমীদের কাছে ‘মোয়ানা’ জনপ্রিয় একটি নাম। ২০১৬ সালে মুক্তি পায় ডিজনির এই মিউজিক্যাল অ্যাডভেঞ্চার সিনেমা।

দর্শকদের সাড়া পাওয়া সিনেমাটি বক্স অফিস মাতিয়ে ঘরে তুলেছে প্রায় ৭০০ মিলিয়ন ডলার। ২০২৪ সালের নভেম্বরে ডিজনি নিয়ে আসে এর সিকুয়েল ‘মোয়ানা ২’। আগের সিনেমাকেও ছাড়িয়ে যায় এর সাফল্য । আয় করে ১ বিলিয়ন ডলারের বেশি। শুধু তাই নয়, বিশ্বজুড়ে তৈরি হয় অগণিত ‘মোয়ানা’ ভক্ত। 

আর এই ভক্তদের আকাঙ্খা পূরণে আবারও পর্দায় আসছে ‘মোয়ানা’। তবে এবার অ্যানিমেশন নয়, লাইভ অ্যাকশনে। এবার চরিত্রগুলোতে অভিনয় করেছেন বাস্তবের শিল্পীরা। অবশ্য কিছু অ্যানিমেশনও থাকবে।

টমাস কাইল পরিচালিত ওয়াল্ট ডিজনি পিকচার্সের এই সিনেমা আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ১০ জুলাই। বাংলাদেশের দর্শকরা আনন্দিত হতে পারেন এজন্য  যে, একই দিনে স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি।

লাইভ অ্যাকশন ‘মোয়ানা’য় আবারও ‘মাউই’ চরিত্রে ফিরেছেন ডোয়াইন জনসন। অ্যানিমেটেড সংস্করণে কণ্ঠ দেওয়ার পর এবার ক্যামেরার সামনে একই চরিত্রে অভিনয়কে তিনি নিজের ক্যারিয়ারের অন্যতম বিশেষ অভিজ্ঞতা বলে জানিয়েছেন।

ডোয়াইন জনসন

এক সাক্ষাৎকারে ‘মাউই’ নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন দ্য রক, ‘লাইভ অ্যাকশনে 'মাউই' চরিত্রে অভিনয় করা আমার ক্যারিয়ারের অন্য সব কাজ থেকে একদম আলাদা। পর্দায় যখন রক্ত-মাংসের মানুষের মাধ্যমে আমাদের পলিনেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ ফুটে ওঠে, তখন অনুভূতিটাই বদলে যায়।’

অন্যদিকে, বিশ্বজুড়ে ৩২ হাজারেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে কাস্টিং প্রক্রিয়ার মাধ্যমে মোয়ানা সিনেমার প্রধান নারী চরিত্রে নবাগত ক্যাথরিন লাগাইয়াকে নেওয়া হয়েছে। পরিচালক টমাস কাইল বলেন, প্রথম অডিশনেই তিনি মুগ্ধ হয়েছিলেন, যখন অভিনেত্রী ‘হাউ ফার আই’ল গো’ গানটি গেয়ে চরিত্রটির বিশ্ব ভ্রমণের আকাঙ্ক্ষা ফুটিয়ে তুলেছিলেন।

ক্যাথরিন লাগাইয়া

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া সামোয়ান বংশোদ্ভূত ক্যাথরিন লাগাইয়ার কাছে মোয়ানা শুধু একটি চরিত্র নয়, শৈশবের অনুপ্রেরণা। তার ভাষ্য, মোয়ানার সাহস, কৌতূহল ও স্বপ্ন দেখার মানসিকতাই তাকে বড় হতে অনুপ্রাণিত করেছে। তাই চরিত্রটির সঙ্গে নিজেকে সহজেই একাত্ম করতে পেরেছেন তিনি।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‎পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান ও বাছাই কমিটিতে মুক্তি-সাইফুল
ছবি: সংগৃহীত
ব্রাজিল-আর্জেন্টিনা উন্মাদনা নিয়ে ফিরলেন অমি
ছবি: সংগৃহীত
চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ন্যান্সির