• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা ফিনালিসিমায় আবারও মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা! ‘ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী

হাজারীবাগে ছুরিকাঘাতে যুবক নিহত

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ১২:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগের ভাগলপুর লেনের ৪৮/১/ই নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সাগর হোসেন বুলেট স্থানীয় বাসিন্দা। তিনি মৃত শাহাদত হোসেনের ছেলে।

হাজারীবাগ থানার উপপরিদর্শক এবিএম তৌহিদ জানান, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।

তিনি আরও জানান, নিহতের মাথায় একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কারা এ হামলার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্বৃত্তদের গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন। ছবি: সংগৃহীত
টিটন হত্যা মামলার আসামি ভাঙ্গারি রনি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
ভিওডি বাংলার সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২। ছবি: স্ক্রিনশট
ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২