চাঁদপুরে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের চাঁদপুর জেলা শাখার সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) সকালে শহরের বড় স্টেশন এলাকার তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ফরিদা ইলিয়াস ওই এলাকার মৃত আবদুল গফুরের মেয়ে। তিনি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আস্থাভাজন ছিলেন।
জানা যায়, চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ৫ আগস্ট পরবর্তী সময়ে আত্মগোপনে ছিলেন। গত কয়েক মাস চাঁদপুরে প্রকাশ্যে আসেন। সেই সঙ্গে দলীয় বিভিন্ন কর্মকাণ্ডের নতুন-পুরোনো ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন।
সকালে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরের নেতৃত্বে চাঁদপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির ও চাঁদপুর সদর মডেল থানার (ওসি) ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার (ওসি) ফয়েজ আহমেদ জানান, তার বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাসবিরোধীসহ একাধিক মামলা রয়েছে। আটকের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য