{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরান ভ্রমণে ভারতীয় নাগরিকদের বিশেষ সতর্কতা ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম নৈশভোজ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা হবে: মির্জা ফখরুল যেভাবে নির্বাচন ছাড়াই বৃটেনের প্রধানমন্ত্রী বার্নহ্যাম জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

তরুণদের মাদক নয়, খেলাধুলায় মনোযোগী হতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ২০ জুলাই ২০২৬, ০১:৩৩ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজন ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’। রোববার (১৯ জুলাই) জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ভ্যালেরিয়ন এআরসি লিমিটেড ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘আহবান’-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণে বিশেষ ফুটবল টুর্নামেন্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, তরুণদের মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। একটি সুস্থ, মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের মূলধারার ক্রীড়ায় সম্পৃক্ত করার উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং সবাইকে সমানভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।

প্রতিযোগিতায় বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) চ্যাম্পিয়ন এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রানারআপ হয়।

অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশেষ চাহিদাসম্পন্নদের বিভাগে চ্যাম্পিয়ন দুই দলকে ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী।

আয়োজকদের ভাষ্য, খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, অন্তর্ভুক্তি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

ভিওডি বাংলা/সবুজ/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মঙ্গলবার দেশে ফিরবেন বাংলার জয়যাত্রার ১৬ নাবিক
ছবি: সংগৃহীত
কাশিমপুর মহিলা কারাগারের জেলার বরখাস্ত
ছবি: সংগৃহীত
ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল