• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তরুনরা স্বপ্ন দেখলে, পরিবর্তন সম্ভব:প্রধান উপদেষ্টা

   ৩ নভেম্বর ২০২৪, ১০:১১ পি.এম.
ফাইল ছবি

ভিওডিবাংলা ডেস্ক

দেশে একটি ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের মনস্থির করে স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে এনডিসি ও এফডব্লিউসি কোর্সের সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আমি বিশেষ করে তরুণদের তাদের মনস্থির করতে, চিন্তা করতে ও স্বপ্ন দেখতে উৎসাহিত করি। স্বপ্ন হলো পরিবর্তনের সূচনা। স্বপ্ন দেখলে পরিবর্তন হবে। আপনি যদি স্বপ্ন না দেখেন, তবে এটি কখনোই হবে না।

ড. ইউনূস আরও বলেন, নিজেকে প্রশ্ন করুন আমি বিশ্বের জন্য কী করতে পারি? একবার আপনি কী করতে চান, তা বুঝতে পারলে আপনি তা করতে পারবেন, কারণ আপনার সেই ক্ষমতা রয়েছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘বিশ্বের তরুণ প্রজন্ম এখন সমগ্র মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। তারা যথেষ্ট স্মার্ট হওয়ার কারণে নয় বরং তাদের হাতে প্রচুর প্রযুক্তি রয়েছে বলে। ’

প্রযুক্তিকে আলাদিনের চেরাগ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আপনি যদি ছাত্র বিপ্লবের দিকে তাকান, তবে এটি প্রযুক্তির বিষয়। তারা একে অন্যের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করতে পারত। তাদের কোনো কমান্ড কাঠামো ছিল না।

ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব সম্পর্কে তিনি বলেন, দেশের তরুণ যুবকেরা একটি নতুন বাংলাদেশ দেখতে চায়। তরুণরা রাজনীতিবিদ নয় এবং কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টাও তারা করছে না। তবে তারা নিজেদের জন্য একটি নতুন দেশ চায়। সুত্র: বাসস

ভিওডিবাংলা/নিউজ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে রিং স্থাপন
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে রিং স্থাপন
জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন
জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরেক বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ২
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরেক বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ২