• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী জামায়াতের সাবেক আমির নিজামীর ছেলে এনসিপিতে

তাহিরপুরে আ.লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

   ২৪ জুন ২০২৫, ০৬:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইউনুছ আলীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর ৩টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনের চেয়ারম্যান কক্ষ থেকে থানা পুলিশের ৮ থেকে ১০ জন সদস্য গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

ইউপি ভবনের চেয়ারম্যান কক্ষ থেকে তাকে গ্রেপ্তারের তথ্যটি জানিয়েছেন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী সাদ্দাম হোসেন।

জানা যায়, উপজেলা আওয়ামী লীগের এই নেতা ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় তাহিরপুরে দায়ের করা এক মামলায় এজাহারভুক্ত আসামি। এছাড়াও সিলেট নগরীর দরগাগেইট এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় হওয়া মামলারও তিনি আসামি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন দেশ রুপান্তরকে জানান, ৪ আগস্ট তাহিরপুরে নাশকতার এক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে আসামীকে আদালতে প্রেরণ করা হবে।  

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‌্যাব সদস্য আহত
মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‌্যাব সদস্য আহত
বন সীমানায় গড়ে ওঠা করাতকল উচ্ছেদ
বন সীমানায় গড়ে ওঠা করাতকল উচ্ছেদ
পাবনায় ১৬২ জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ
পাবনায় ১৬২ জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ