• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী জামায়াতের সাবেক আমির নিজামীর ছেলে এনসিপিতে

জামায়াত অফিস ভাঙচুরের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

   ১৩ জুলাই ২০২৫, ০৩:০৯ পি.এম.
আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মুকুল। ছবি : সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের চর রাজিবপুরে জামায়াতের অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার বটতোলা এলাকা থেকে রফিকুল ইসলাম মুকুলকে গ্রেপ্তার করা হয়। তিনি চর রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুল ইসলাম।

পুলিশ জানায়, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা আজহার আলী রাজিবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় জামায়াত অফিসে ভাঙচুর, চাঁদাবাজি, অগ্নিসংযোগ, চুরি, হত্যাচেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগ আনা হয়। এতে ৫০ জনের নাম উল্লেখ করে আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

ওসি শরীফুল ইসলাম বলেন, রফিকুল ইসলাম মুকুল মামলার এজাহারনামীয় আসামি ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর বিকেলে তাকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‌্যাব সদস্য আহত
মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‌্যাব সদস্য আহত
বন সীমানায় গড়ে ওঠা করাতকল উচ্ছেদ
বন সীমানায় গড়ে ওঠা করাতকল উচ্ছেদ
পাবনায় ১৬২ জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ
পাবনায় ১৬২ জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ