• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজশাহীর কোন্দল নিরসনের দলীয় দায়িত্ব পেলেন বিএনপি নেতা সালাম

   ৫ নভেম্বর ২০২৪, ০৩:১২ এ.এম.
ছবি: সংগৃহীত

ভিওডিবাংলা ডেস্ক

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে, রাজশাহী বিভাগের ৯টি ইউনিটকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষে সরাসরি পর্যবেক্ষন করার দায়িত্ব দিয়েছে বিএনপির হাইকমান্ড। সোমবার দলটির সিনিয়র যুগ্মমহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী বিভাগের ৯টি ইউনিটের সাংগঠনিক অবস্থা বিচার বিশ্লেষন ও তত্বাবধানের মাধ্যমে দলকে শক্তিশালী করার সর্বচ্চ প্রচেষ্টা গ্রহন করবেন। এক্ষত্রে দলের জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগেীয় সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকদের সমন্বয় করে, বিভাগের অন্তভুক্ত জেলা ও মহানগরের সাংগঠনিক কার্যক্রমপর্যক্ষেন সাপেক্ষে সংগঠনের সমন্বয় সাধন করবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যাতে সংগঠনের অভ্যন্তরীন বিশৃঙ্খলা কোন্দল নিরসন করে, দলকে সুসংগঠিত সুশৃঙ্খল প্রানমন্ত ও গতিশীল করতে যথাযথ ভুমিকা পালন করতে সক্ষম হন। সাংগঠনিক পর্যবেক্ষনের মাধ্যমে আপনার মতামত সময়ে সময়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে অবহিত করবেন।  

ভিওডিবাংলা/নিউজ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে রিং স্থাপন
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে রিং স্থাপন
জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন
জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরেক বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ২
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরেক বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ২