• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৭ দফা বাস্তবায়নের লক্ষ্যেই জামায়াতের জাতীয় সমাবেশ

   ১৭ জুলাই ২০২৫, ০৪:৫৪ পি.এম.
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সামনে রেখে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘এই সমাবেশ আমাদের ৭ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যেই আয়োজিত হচ্ছে। সংবিধান ও রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার পথ তৈরি করতে জাতীয় ঐক্য, কাঠামোগত সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা জরুরি।’

সমাবেশের দাবিগুলোর মধ্যে রয়েছে:

  • অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি,

  • গণহত্যার বিচার,

  • রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার,

  • জুলাই অভ্যুত্থানে শহীদ-আহতদের পুনর্বাসন,

  • পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন

  • প্রবাসী ভোটাধিকার নিশ্চিত করা।

অধ্যাপক পরওয়ার জানান, সমাবেশ সফল করতে একটি কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটি ও ৮টি উপকমিটি গঠন করা হয়েছে। থাকবে ৬ হাজার স্বেচ্ছাসেবক, ১৫টি মেডিকেল বুথ, ভিডিও সম্প্রচারের জন্য ড্রোন ক্যামেরা ও এলইডি স্ক্রিন।

তিনি জানান, সড়ক, নৌ ও রেলপথে বিপুল সংখ্যক মানুষের ঢল নামবে রাজধানীমুখে। এতে সাময়িক জনদুর্ভোগ হতে পারে বলে দুঃখ প্রকাশ করে দেশবাসী ও নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

সমাবেশে ইসলামিক ও দেশপ্রেমিক জাতীয় নেতাদের উপস্থিত থাকার কথাও জানান তিনি।

সবশেষে সাংবাদিক, প্রশাসন ও জনগণের প্রতি সমাবেশে সহযোগিতার উদাত্ত আহ্বান জানান জামায়াতের শীর্ষ নেতারা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
ঢাকা উত্তর ছাত্রদলের যুগ্ন সম্পাদক হলেন নাগেশ্বরীর হাফিজুর
ঢাকা উত্তর ছাত্রদলের যুগ্ন সম্পাদক হলেন নাগেশ্বরীর হাফিজুর
তদবিরবাজদের ভীড়ে ত্যাগীরা যেন তীর্থের কাক
তদবিরবাজদের ভীড়ে ত্যাগীরা যেন তীর্থের কাক