• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

সত্য কখনো হার মানে না: নুসরাত ফারিয়া


প্রকাশ:  ১৮ জুলাই ২০২৫, ১১:৫৭ এ.এম.
শেয়ার করুন 0
নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত
নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে আলোচনায় আসেন। ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে যেতে হলেও জামিনে মুক্ত হয়ে আবার ফিরেছেন শোবিজে। তবে আগের মতো ব্যস্ততা বা সরব উপস্থিতি নেই।

নুসরাত ফারিয়ার বর্তমান সময়টা যেন এক ধরনের ছায়ায় ঢাকা। কখনো আইনি জটিলতা, কখনো বা পেশাগত অচলাবস্থা। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে ভাটারা থানায় দায়ের হওয়া এক মামলায় তাকে গ্রেফতার করা হয়। যদিও জামিনে মুক্তি পান, তবে শুটিং কিংবা মিডিয়ায় তার উপস্থিতি আগের মতো নেই বললেই চলে।

তবে চুপচাপ বসে নেই এই নায়িকা। অভিনয়ে আপাতত ব্যস্ত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষত ফেসবুকে বেশ সক্রিয় তিনি। নিয়মিত ছবি পোস্ট করার পাশাপাশি প্রকাশ করছেন নিজের মনোভবনাও। ঠিক তেমনই এক পোস্ট ঘিরে সম্প্রতি ভক্তমহলে জোর আলোচনা শুরু হয়েছে।

৮ জুলাই আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘জ্বীন ৩’। অভিনেতা সজলের সঙ্গে এটি ছিল তার একটি বড় পর্দার প্রজেক্ট, যা একই দিনে ওটিটি মাধ্যমে বিশ্বজুড়ে প্রিমিয়ার হয়। মুক্তির খবর নিজেই ফেসবুকে জানান ফারিয়া।

তবে ভক্তদের নজর কাড়ে তার আরও একটি পোস্ট। সেখানে তিনি লেখেন –‘সময় নিজেই সব বলে দেয়। সত্য কখনো দেরি করে, হার মানে না। বিশ্ব সেটা দেখছে… আমি ছেড়ে দিলাম।’

এই কথাগুলো এতটাই রহস্যময় যে, কেউ বুঝতে পারছে না এটি ব্যক্তিগত কোনো কষ্টের বহিঃপ্রকাশ, নাকি পেশাগত কোনও হতাশার ইঙ্গিত। মন্তব্যের ঘরে কেউ লিখছেন - ‘সত্যিই আপনি নির্দোষ, আমরা জানি’, আবার কেউ বলছেন - ‘আপনার প্রত্যাবর্তন চাই সিনেমার পর্দায়’।

তবে নিজের সেই পোস্টে কিংবা মন্তব্যের প্রতিক্রিয়ায় ফারিয়া কোনো উত্তর দেননি। নিঃশব্দ থাকাটাই হয়তো তার প্রতিবাদ কিংবা প্রকাশ।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
বাজিতে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা
ছবি: সংগৃহীত
সবাই ভীষণ আতঙ্কে ছিলাম: কঙ্গনা রানাওয়াত
ছবি: সংগৃহীত
প্রাণ হারালেন ‘গডজিলা’ তারকা কাইলি হটল