• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

ভয়েস অব বাংলাদেশ খুঁজছে ‎‎‘বঙ্গ’

  বিনোদন প্রতিবেদক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০৭:৩৯ পি.এম.
শেয়ার করুন 1
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

দীর্ঘ ৭০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ায় যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সংগীত প্রতিযোগিতা ‘ইউরোভিশন সং কন্টেস্ট’। আর এই ঐতিহাসিক আসরে প্রথমবারের মতো প্রতিযোগী দেশ হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ। দেশের প্রতিনিধিত্ব করবেন কোন শিল্পী, সেই খোঁজে বিশেষ আয়োজন করেছে দেশের বিনোদন প্ল্যাটফর্ম বঙ্গ (Bongo)।

‎‘ভয়েস অব বাংলাদেশ-সং ফর ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া’ শিরোনামের এই প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হবেন বাংলাদেশের প্রথম ইউরোভিশন প্রতিনিধি। প্রতিযোগিতার ন্যাশনাল ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর। সেখানকার বিজয়ী শিল্পী অংশ নেবেন ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া গ্র্যান্ড ফাইনাল-এ, যেখানে তিনি লাল-সবুজের পতাকা নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

‎সাত দশক ধরে মৌলিক গান ও সুরের মাধ্যমে বিশ্বের নানা সংস্কৃতিকে এক সুতোয় বেঁধে রেখেছে ইউরোভিশন। এবার এশিয়ার শিল্পীদের জন্যও সেই আন্তর্জাতিক মঞ্চ উন্মুক্ত হওয়ায় বাংলাদেশের সংগীত, সংস্কৃতি ও সৃজনশীলতাকে বিশ্বদরবারে তুলে ধরার নতুন সুযোগ তৈরি হয়েছে।

‎প্রতিযোগিতাটি বঙ্গ প্ল্যাটফর্মে এক্সক্লুসিভভাবে স্ট্রিমিং হবে এবং এনটিভি (NTV) থাকবে অফিশিয়াল টেলিভিশন পার্টনার হিসেবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

‎এই আয়োজনে একক শিল্পী, দ্বৈত (ডুয়েট) কিংবা ব্যান্ড, সব ধরনের পারফর্মার অংশ নিতে পারবেন। বিজয়ী নির্বাচনে দর্শক ভোটের পাশাপাশি বিচারকের দায়িত্ব পালন করবেন দেশের পাঁচ গুণী সংগীত ব্যক্তিত্ব-ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, হামিন আহমেদ এবং শওকত আলী ইমন।

‎বঙ্গের হেড অব কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, ৭০ বছর ধরে ইউরোভিশন বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতিকে সংগীতের মাধ্যমে একত্র করেছে। এশিয়ায় এর যাত্রা বাংলাদেশের নতুন প্রজন্মের শিল্পীদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিভা তুলে ধরার এক অসাধারণ সুযোগ তৈরি করেছে।

‎তিনি আরও বলেন, বাংলাদেশের প্রথম ইউরোভিশন প্রতিনিধিকে নির্বাচনের এই প্ল্যাটফর্ম তৈরি করতে পেরে বঙ্গ গর্বিত। দেশের সব প্রান্তের উদীয়মান ও অভিজ্ঞ শিল্পীদের অংশ নিয়ে বাংলা গানের ইতিহাসে নতুন অধ্যায় রচনার আহ্বান জানান তিনি।

‎আবেদনের নিয়ম:
‎একক শিল্পী, ডুয়েট কিংবা ব্যান্ড-সবাই আবেদন করতে পারবেন। আবেদনকারীদের একটি উচ্চমানের অডিও বা ভিডিও পারফরম্যান্সের সঙ্গে সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।

‎অনলাইন আবেদন: apply.bongobd.com

ভিওডি বাংলা‎/শাহাদাত হাওলাদার /তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রাণ হারালেন ‘গডজিলা’ তারকা কাইলি হটল
ছবি: সংগৃহীত
‘এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম’
ছবি: সংগৃহিত
কাল মুক্তি পাচ্ছে ‘জন নায়াগাণ’, ১৫ কোটি টাকার টিকিট বিক্রি