তামিল চলচ্চিত্র অঙ্গনের এক আলোচিত তারকা জুটির বিচ্ছেদ নিয়ে চলমান গুঞ্জনে এবার যুক্ত হয়েছে নতুন এক বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন অনুযায়ী, সম্পর্কের ইতি টানার সময় উত্তপ্ত বাকবিতণ্ডার একপর্যায়ে অভিনেত্রী নাকি অভিনেতাকে জুতা দিয়ে আঘাত করেন। তবে এ ঘটনার পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি।
তেলুগু ৩৬০-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই অভিনেতা ও অভিনেত্রী প্রায় ৩ বছর প্রেমের সম্পর্কে ছিলেন এবং বিয়ের পরিকল্পনাও করেছিলেন। কিন্তু ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারসংক্রান্ত মতবিরোধের কারণে শেষ পর্যন্ত তাদের সম্পর্কে ভাঙন ধরে। পরে সিয়াসাত ডটকম ও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনগুলোর দাবি, চেন্নাইয়ের একটি বিলাসবহুল হোটেলে দুজনের মধ্যে তীব্র তর্কাতর্কি হয়। একপর্যায়ে অভিনেত্রী রাগান্বিত হয়ে অভিনেতাকে জুতা দিয়ে আঘাত করে সেখান থেকে চলে যান। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে আনফলোও করেন বলে দাবি করা হয়েছে।
এই ঘটনার পর থেকেই দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন এবং অভিনেতা-গায়ক ধ্রুব বিক্রমকে ঘিরে জোর গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি অনুপমা ইনস্টাগ্রামে ধ্রুবকে আনফলো করেন এবং একটি রহস্যময় পোস্ট শেয়ার করেন। এরপর থেকেই নেটিজেনদের একাংশ তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা শুরু করেন।
তবে এখন পর্যন্ত অনুপমা পরমেশ্বরন কিংবা ধ্রুব বিক্রম-কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এছাড়া ভাইরাল হওয়া মূল প্রতিবেদনে কোনো তারকার নামও উল্লেখ করা হয়নি। ফলে অভিনেতাকে জুতা দিয়ে আঘাত করার দাবি কিংবা এই ঘটনার সঙ্গে অনুপমা-ধ্রুবের সম্পৃক্ততার বিষয়ে কোনো স্বাধীন বা আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আপাতত বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জন ও কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
ভিওডি বাংলা/তা









মন্তব্য