• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

কাল মুক্তি পাচ্ছে ‘জন নায়াগাণ’, ১৫ কোটি টাকার টিকিট বিক্রি

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০৩:০০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

মুক্তির আগেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়াগাণ’। আগামীকাল (২৩ জুলাই) বিশ্বব্যাপী মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রি থেকে ১৫ কোটি রুপির বেশি আয় করে নতুন আলোচনার জন্ম দিয়েছে ছবিটি।

স্যাকনিল্ক এর তথ্য অনুযায়ী, প্রথম দিনের শোয়ের জন্য অগ্রিম টিকিট বিক্রি থেকেই সিনেমাটি আয় করেছে ১৫ কোটি ৯ লাখ রুপির বেশি। তামিল সিনেমার ইতিহাসে এটি অন্যতম বড় অগ্রিম বুকিংয়ের রেকর্ড।

রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার ঘোষণা দেওয়ার পর এটিই থালাপতি বিজয়ের শেষ চলচ্চিত্র হিসেবে ধরা হচ্ছে। তাই সিনেমাটিকে ঘিরে ভক্ত-দর্শকদের আগ্রহও তুঙ্গে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুক্তির ৪৮ ঘণ্টারও কম সময় বাকি থাকতেই সিনেমাটির অগ্রিম বুকিংয়ে বড় ধরনের গতি আসে। গত ১৯ জুলাই বুকিং শুরু হলে প্রথমদিকে সাড়া তুলনামূলক কম থাকলেও পরে তা দ্রুত বাড়তে থাকে।

স্যাকনিল্কের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার (২১ জুলাই) সকাল পর্যন্ত প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রির আয় ১৫ কোটি ৯ লাখ রুপিতে পৌঁছেছে।

অগ্রিম বুকিংয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছে তামিল সংস্করণ। রাজ্যভিত্তিক আয়ের তালিকায় শীর্ষে রয়েছে তামিলনাড়ু, যেখানে অগ্রিম বিক্রি থেকে এসেছে প্রায় ৬ কোটি ৭৪ লাখ রুপি। এরপর কর্ণাটক থেকে ৪ কোটি ৮৮ লাখ রুপি এবং কেরালা থেকে ১ কোটি ৮০ লাখ রুপি আয় হয়েছে।

বক্স অফিস বিশ্লেষকদের মতে, অগ্রিম বুকিংয়ের দিক থেকে ‘জন নয়াগণ’ ইতোমধ্যেই বিজয়ের ব্লকবাস্টার ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’-এর রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছে।

তাদের ধারণা, মুক্তির আগের শেষ মুহূর্তে বুকিং আরও বাড়বে। সে ক্ষেত্রে ভারতে প্রথম দিনেই সিনেমাটি ৫০ থেকে ৬০ কোটি রুপি আয় করতে পারে। বুকিংয়ের শেষ ধাপ প্রত্যাশার চেয়েও ভালো হলে সেই অঙ্ক আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকদের বিশ্বাস, বিশ্বব্যাপী প্রথম দিনের আয়েও নতুন রেকর্ড গড়ে তামিল সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ওপেনিংয়ের তালিকায় জায়গা করে নিতে পারে বিজয়ের এই বিদায়ী চলচ্চিত্র।

এইচ. ভিনোথ পরিচালিত ‘জন নয়াগণ’-এ থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওলসহ আরও কয়েকজন জনপ্রিয় তারকা।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সবাই ভীষণ আতঙ্কে ছিলাম: কঙ্গনা রানাওয়াত
ছবি: সংগৃহীত
প্রাণ হারালেন ‘গডজিলা’ তারকা কাইলি হটল
ছবি: সংগৃহীত
‘এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম’