• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

জাতীয় নির্বাচন: আগস্টের প্রথম সপ্তাহেই আসতে পারে ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ২৮ জুলাই ২০২৫, ১১:১৭ এ.এম.
প্রতীকী ছবি

আগস্ট মাসের প্রথম সপ্তাহে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের প্রস্তুতির বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) বার্তা পাঠাবে সরকার।

গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আগস্টের শুরুতেই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দিয়ে এই ঘোষণা দেবেন বলে সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার। এজন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলবে তারা। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য গড়ে তুলতে জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যে প্রস্তুত করেছে ‘জুলাই সনদ’-এর খসড়া, যা ৫ আগস্টের মধ্যে চূড়ান্ত হতে পারে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এরই মধ্যে তিন দফায় ১৪টি দল-জোটের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে নির্বাচনের সময়সূচি নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জানিয়েছেন, প্রধান উপদেষ্টা চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করবেন বলে জানিয়েছেন।

বিএনপিও বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, –প্রধান উপদেষ্টা যদি নির্বাচনকাল ঘোষণা করেন, আমরা খুশি হব। কারণ, এটাই তো আমাদের দাবি ছিল।

তবে জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল প্রয়োজনীয় সংস্কার ও বিচারের অগ্রগতির আগে নির্দিষ্ট তারিখ ঘোষণাকে বাস্তবতা-বিচ্যুতি বলছে। জামায়াতের নায়েবে আমির তাহের বলেন, জুলাই সনদের আগেই তারিখ ঘোষণা করলে তা হবে –ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, জুলাই সনদ চূড়ান্ত হলেই তারা নির্বাচনের তারিখ ঘোষণায় কোনো আপত্তি দেখছেন না। সরকারের লক্ষ্যও হচ্ছে, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নিশ্চিত করে জুলাই সনদে ঐকমত্য তৈরি করা।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, খসড়া সনদ নিয়ে বড় রকমের আপত্তি না উঠলে সেটি সরাসরি চূড়ান্ত করা হবে এবং দলের মতামতগুলো যুক্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

সার্বিকভাবে আগস্টের শুরু থেকেই নির্বাচনের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বাড়ছে বেতন, যুক্ত হচ্ছে একাধিক সুবিধা
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বাড়ছে বেতন, যুক্ত হচ্ছে একাধিক সুবিধা