• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আলিফ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

   ৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ এ.এম.
আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে (৩৮) কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভৈরব থানা ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। চন্দনের গ্রেপ্তারের বিষয়টি ভৈরব থানার ওসি মো. শাহিন নিশ্চিত করেছেন।

চন্দন চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে।

চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে (৩৮) কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভৈরব থানা ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। চন্দনের গ্রেপ্তারের বিষয়টি ভৈরব থানার ওসি মো. শাহিন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই হত্যার ঘটনায় মামলা দায়ের হলে প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি গত দুদিন ধরে ভৈরবে অবস্থান করছিল। ডিবি জানতে পারে আসামি চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব এলাকায়। কিন্তু ডিবি তার খোঁজ পাচ্ছিল না। বুধবার তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে তিনি ভৈরবে অবস্থান করছেন। পরে এ খবর জানানো হলে আমরা সন্ধ্যার পর থেকে ভৈরব রেলওয়েস্টেশনে অবস্থান নিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

মামুন/ভিওডি বাংলা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২২৭৬ জনকে হত্যা ও গুমের তদন্ত চাইল বিএনপি
ট্রাইব্যুনালে অভিযোগ ২২৭৬ জনকে হত্যা ও গুমের তদন্ত চাইল বিএনপি
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না