• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৩৮, আহত ৪ শতাধিক কাশ্মীরে বিক্ষোভে হতাহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা সকালের মধ্যেই ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগে চাচি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় টানা তৃতীয় দিনের মতো সিএনজি অটোরিক্সার ধর্মঘট পালিত

   ৩০ জুলাই ২০২৫, ১০:৩০ এ.এম.
ব্রাহ্মণবাড়িয়ায় টানা তৃতীয় দিনের মতো সিএনজি অটোরিক্সার ধর্মঘট পালিত

মঙ্গলবার (২৯ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক -শ্রমিক সমিতির ডাকা ধর্মঘটের টানা ২য় দিন আজ অতিবাহিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য যে, তিন দফা দাবী আদায়ের জন্য গতকাল থেকে সিএনজি চালিত অটোরিকশা মালিক - শ্রমিক সমিতি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহবান করে।তাদের দাবীগুলো হলো-

(১) হাইওয়ে পুলিশের নিকট আটককৃত সকল সিএনজি চালিত অটোরিকশা বিনা শর্তে ছেড়ে দিতে হবে,

(২) ঢাকা-সিলেট মহাসড়ক ব্যতীত সর্বত্র সিএনজি চালিত অটোরিকশা চলাচলের সুযোগ দিতে হবে ও

 (৩) ট্রাফিক হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে।

যাত্রী সাধারণের অধিকাংশই ব্যাটারি চালিত অটোরিকশায় যাতায়াত করতে দেখা যায়। অনেককে পায়ে হেঁটে চলাচল করতে ও দেখা গেছে।যাত্রী সাধারণের অভিযোগ, ব্যাটারি চালিত অটোরিকশাগুলো ভাড়া দিগুণ করে নিচ্ছেন।

ধর্মঘটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের,  বয়স্ক ও অসুস্থ মানুষদের।

সিএনজি চালিত অটোরিকশা না থাকাতে রাস্তা-ঘাট অনেকটাই ফাঁকা,যানজট নাই বললেই চলে।সাধারণ পথচারীদের অনেককেই বলতে শোনা যায়,সিএনজি চালিত অটোরিকশার বিকল্প খুঁজতে হবে।তবে অভিজ্ঞ মহল মনে করেন,সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল কর্তৃপক্ষ এবং মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দরা আলাপ-আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসন করতে পারেন।

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার , জনাব এহতেশামুল হক জানিয়েছেন , আন্দোলনরত সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সংগঠনের নেতৃবৃন্দের সাথে জরুরী মিটিং ডাকা হয়েছে। আশা করি তাদের সাথে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে ধর্মঘট প্রত্যাহার করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
গুরুধামে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার
ছবি: ভিওডি বাংলা
ময়লার স্তূপ সরানোর দাবি, ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
ছবি: ভিওডি বাংলা
রাজাপুরে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ ১০ লাখ টাকা লুট