• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কাশ্মীরে বিক্ষোভে হতাহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা সকালের মধ্যেই ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগে চাচি গ্রেপ্তার মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারি

ভোটকেন্দ্র সংস্কারের চাহিদা চেয়ে প্রাইমারি স্কুলগুলোতে চিঠি

নিজস্ব প্রতিবেদক    ৩০ জুলাই ২০২৫, ০৯:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, এমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারের লক্ষ্যে চাহিদা চেয়ে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলের সই করা চিঠিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। সকল জেলা শিক্ষা অফিসার বরাবর এ চিঠি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এই কার্যক্রমের জন্য আর্থিক বরাদ্দ ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের পরিচালন বাজেটের আওতায় দেওয়া হবে। এক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৩ সালের ২০ মে জারি করা পরিপত্রের ক্ষুদ্র মেরামত সংক্রান্ত নীতিমালা অনুসরণ করতে হবে।

পরিপত্রে নির্ধারিত ছকে জেলার সকল উপজেলা/থানা শিক্ষা অফিস হতে তথ্য সংগ্রহ ও একত্রিত করে আগামী ১০ আগস্টের মধ্যে হার্ডকপি (মূলকপি) এবং সফট কপি ([email protected],[email protected])  ই-মেইলে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর পাঠানোর অনুরোধ করা হয়েছে।

তবে যেসব ভোটকেন্দ্রে (বিদ্যালয়ে) এ মুহূর্তে মেরামত/সংস্কারের প্রয়োজন নেই, সেসব বিদ্যালয়ের চাহিদা না পাঠানোর জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪৪ হাজার ভোটকেন্দ্র ছিল। একাদশ সংসদ নির্বাচনে ছিল ৪০ হাজারেরও বেশি এবং ভোটকক্ষ ছিল ২ লাখের বেশি। দশম সংসদ নির্বাচনে ৩৭ হাজার ৭০৭টি কেন্দ্র ও ১ লাখ ৮৯ হাজার ৭৮টি ভোটকক্ষ এবং নবম সংসদ নির্বাচনে ৩৫ হাজার ২৬৩টি কেন্দ্র ও ১ লাখ ৭৭ হাজার ২৭৭টি ভোটকক্ষ ছিল।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাকশিল্প হবে সহযাত্রী: স্থানীয় সরকারমন্ত্রী
রণধীর জয়সওয়াল
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইন অনুযায়ী বিবেচনা করা হবে: জয়সওয়াল
নতুন জাতীয় সংসদ রাজনীতি চর্চার অন্যতম ক্ষেত্র: ডেপুটি স্পিকার
নতুন জাতীয় সংসদ রাজনীতি চর্চার অন্যতম ক্ষেত্র: ডেপুটি স্পিকার