• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম

পিআর নিয়ে ধুম্রজালের সৃষ্টি করা হচ্ছে- হাফিজ উদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৯ আগস্ট ২০২৫, ০৭:৫৪ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। ছবি-সংগৃহীত

দেশের মানুষের জন্য যাদের কোনও ত্যাগ নেই, তারা নির্বাচনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেছেন, জামায়াত অদ্ভুত কথা বলছে, এরা তক্বে তক্বে আছে, এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না। একটা মৌলবাদী ব্যাকওয়ার্ড লুকিং রাষ্ট্রব্যবস্থা তৈরি করে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করতে চায় এরা।

মঙ্গলবার ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ লেছেন, সংস্কার কার্যক্রমে বিএনপিকে বিরোধী পক্ষ বানানোর চেষ্টা চলছে। সংবিধান সংশোধনের একমাত্র অধিকার তাদেরই, যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়ে আসবে, অন্য কারও অধিকার নেই।

বিএনপির এ নেতা দাবি করেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা নতুন নতুন তত্ত্ব আনছে। পিআর নিয়ে ধুম্রজালের সৃষ্টি করা হচ্ছে। স্বাধীনতাবিরোধী ও সরকারের সৃষ্ট এমন দুইটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়।

ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, তাই অনেকে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না বলেও দাবি করেন হাফিজ উদ্দিন আহমদ। তার ভাষ্য, জনগণ বিএনপিকে ক্ষমতায় নিলে তাদের খেদমত করবে। আর নিত্য নতুন সিস্টেম দিয়ে নির্বাচনকে দূরে নেয়া চলবে না। এনসিপি, যারা সরকারের সৃষ্ট, যাদের নিবন্ধনই এখনও হয়নি, তারা বলছে নির্বাচন হতে দেয়া যাবে না।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু
মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু