• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দুর্ঘটনায় আহত অপূর্ব-পাভেল-ফারিণ

   ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০২ পি.এম.

বিনোদন ডেস্ক

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ শুটিং সেটে আহত হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের জিন্দা পার্কে একটি ওয়েব ফিল্মের শুটিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন অমি।

ফেসবুক পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘আমাদের হাউ সুইটের একটি দৃশ্য শুটিংয়ের সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিণ এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়।’

তিনি আরও লেখেন, ‘সাথে সাথে আমরা হাসপাতালে এলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিণে এবং অপূর্ব ভাই এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আমরা আবার স্বাভাবিক কাজে ফিরতে পারব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫০০ পাউরুটি দিয়ে তৈরি গাউন, ভাইরাল তারকা
৫০০ পাউরুটি দিয়ে তৈরি গাউন, ভাইরাল তারকা
‘মায়ের আগে আমার মৃত্যু হোক’—আবেগঘন ফারিণ
‘মায়ের আগে আমার মৃত্যু হোক’—আবেগঘন ফারিণ
দেশে বঙ্গ নিয়ে এলো ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’
সংগীত ইতিহাসে নতুন অধ্যায় দেশে বঙ্গ নিয়ে এলো ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’