• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খেলার মাঠ ও পার্ক দখলমুক্তে অভিযান চলবে: প্রধানমন্ত্রী শিক্ষার্থীরা আর আন্দোলনে নামবে না: ডিএমপি জুলাই শহিদ দিবস ঘিরে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পর্যটন মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার ডিআরইউ‘র ‘ফল উৎসব’ আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ক্রীড়া জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী রাজধানীতে সাবেক স্বামীর হাতে স্ত্রী খুন দীর্ঘ কারাবাসে দৃষ্টিশক্তি হারালেন ফাঁসির দুই আসামি বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাবুল রানা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৬ আগস্ট ২০২৫, ০৮:৪৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রাজধানী টিভির মধুপুর প্রতিনিধি, মধুপুরের সুপরিচিত মুখ সাংবাদিক বাবুল রানা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাতে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে প্রথমে তাঁকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে মধুপুর প্রেসক্লাব, স্থানীয় সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মধুপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ভিওডি বাংলা/ এমএইচ
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত
সাভারে মিছিলের প্রস্তুতি, আ’লীগের ১৪ জন আটক
তিন বোন—তনোয়া ফাতেমা, তাসমিয়া মরিয়ম ও আয়েশা সিদ্দিকা। ছবি: ভিওডি বাংলা
একই সঙ্গে জন্ম নেওয়া তিন বোনই পেল প্রাথমিকে বৃত্তি