• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা কুড়িগ্রামে কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম দোয়েল চত্বর পেরিয়ে সচিবালয়ের দিকে শিক্ষার্থীদের লংমার্চ রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিজিবি-পুলিশের সতর্ক অবস্থান দেশকে আরও সবুজ করতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদনের শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক    ২৭ আগস্ট ২০২৫, ০৯:০৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে দায়ের করা চারটি আবেদনের শুনানি আজ বুধবার (২৭ আগস্ট) আবারও শুরু হচ্ছে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ এ শুনানি গ্রহণ করবেন। এর আগে গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) আবেদনগুলোর প্রাথমিক শুনানি হয়। শুনানিতে আবেদনকারীদের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং রাষ্ট্রের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এরপর আদালত আজকের তারিখ নির্ধারণ করেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বৈধতা নিয়ে প্রথম আইনি চ্যালেঞ্জ হয় ১৯৯৬ সালে। ওই বছরই সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এ ব্যবস্থা চালু হয়। হাইকোর্ট তা বহাল রাখলেও দীর্ঘ শুনানির পর ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংশোধনী অবৈধ ঘোষণা করে ব্যবস্থা বাতিল করে। তবে রায়ে বলা হয়েছিল, দশম ও একাদশ জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে পারে, যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য থাকে।

এরপর দীর্ঘদিন এ বিষয়ে নতুন কোনো আইনি উদ্যোগ না থাকলেও চলতি বছরের ২৫ আগস্ট প্রথম রিভিউ আবেদনটি করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি। পরবর্তীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (১৬ অক্টোবর) এবং জামায়াতে ইসলামী (২৩ অক্টোবর) পক্ষ থেকেও পৃথক রিভিউ আবেদন করা হয়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নতুন জুয়া প্রতিরোধ আইন, প্রথম মামলায় দুই আসামির রিমান্ড
ছবি: সংগৃহীত
নরসিংদীতে বৃদ্ধা হত্যা: পাঁচ আসামির তিন দিনের রিমান্ড
‘ফাতাহ কমব্যাটে’ সম্পৃক্ততা, সাত আসামি ৩ দিনের রিমান্ডে
‘ফাতাহ কমব্যাটে’ সম্পৃক্ততা, ৭ আসামি রিমান্ডে