• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা কুড়িগ্রামে কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম দোয়েল চত্বর পেরিয়ে সচিবালয়ের দিকে শিক্ষার্থীদের লংমার্চ রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিজিবি-পুলিশের সতর্ক অবস্থান দেশকে আরও সবুজ করতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

মিথিলার পিএইচডি অর্জন নিয়ে সৃজিতের অভিনন্দন

বিনোদন ডেস্ক    ২৭ আগস্ট ২০২৫, ০১:১৬ পি.এম.
অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা-পরিচালক সৃজিত মুখার্জ
অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা-পরিচালক সৃজিত মুখার্জ

২০১৯ সালের ডিসেম্বরে সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সংসার শুরু করেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, তবে এবার সেই গুঞ্জন শেষ করলেন সৃজিত মুখার্জি।   

মিথিলা অভিনয়, পেশাগত দায়িত্ব, সংসার ও সন্তান পালন করার পাশাপাশি পড়াশোনায়ও দারুণ মনোযোগী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্সে চ্যান্সেলর গোল্ড মেডেল অর্জন করেন। এবার তিনি সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে আর্লি চাইল্ডহুড এডুকেশন বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন। এর ফলে তাঁর নামের আগে ‘ডক্টর’ উপাধি যোগ হয়েছে।

এই নতুন অর্জন নিয়ে আনন্দ প্রকাশ করেছেন মিথিলার স্বামী, ওপার বাংলার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। তিনি নিজের ফেসবুক পেজে মিথিলার পোস্ট শেয়ার করে লিখেছেন, “অবিশ্বাস্য অর্জন, অভিনন্দন!”

এর আগে, মিথিলা ও তাহসানের মেয়ে আইরার একটি বিজ্ঞাপন নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন সৃজিত এবং ভারতীয় গণমাধ্যমেও তার অভিনয়ের প্রশংসা করেছিলেন।

ভিওডি বাংলা/জা   


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রথমবার জুটি বাঁধছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল
ছবি: সংগৃহীত
জীবনানন্দের ‘মাল্যবান’ অবলম্বনে নতুন নাটক ‘সম্‌+সার’
ছবি: সংগৃহীত
বন্যা পরিস্থিতিতে স্থগিত রুনা লায়লার সম্মাননা অনুষ্ঠান