• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা কুড়িগ্রামে কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম দোয়েল চত্বর পেরিয়ে সচিবালয়ের দিকে শিক্ষার্থীদের লংমার্চ রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিজিবি-পুলিশের সতর্ক অবস্থান দেশকে আরও সবুজ করতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

চার মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক ছাত্রদল নেতা রাজ কারাগারে

আদালত প্রতিবেদক    ২৭ আগস্ট ২০২৫, ০২:২৬ পি.এম.
ছাত্রদলের সাবেক সভাপতি এস এম মিজানুর রহমান রাজকে কারাগারে পাঠানোর নির্দেশ। ছবি: সংগৃহীত
ছাত্রদলের সাবেক সভাপতি এস এম মিজানুর রহমান রাজকে কারাগারে পাঠানোর নির্দেশ। ছবি: সংগৃহীত

চার মামলায় দণ্ডপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি এস এম মিজানুর রহমান রাজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৭ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রাজ। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিন রাজ আদালতে হাজির হলে তার সমর্থকেরা চত্বরে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। প্রথমে শেরেবাংলা নগর থানার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলমের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এছাড়া তেজগাঁও, রমনা ও উত্তরখান থানার আরও তিন মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে আত্মসমর্পণ করেন রাজ। আদালত এই মামলাগুলোতেও তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ প্রহরায় তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। এসময় তার সমর্থকেরা আবারও স্লোগান দেন।

রাজের আইনজীবী নিহার হোসেন ফারুক বলেন, “চার মামলায় নয় বছরের সাজা হয়েছিল রাজের বিরুদ্ধে। ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে এ সাজা দিয়েছে। আজ আত্মসমর্পণের পর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আমরা শিগগিরই এসব মামলায় উচ্চ আদালতে আপিল করব।”

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নতুন জুয়া প্রতিরোধ আইন, প্রথম মামলায় দুই আসামির রিমান্ড
ছবি: সংগৃহীত
নরসিংদীতে বৃদ্ধা হত্যা: পাঁচ আসামির তিন দিনের রিমান্ড
‘ফাতাহ কমব্যাটে’ সম্পৃক্ততা, সাত আসামি ৩ দিনের রিমান্ডে
‘ফাতাহ কমব্যাটে’ সম্পৃক্ততা, ৭ আসামি রিমান্ডে