• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অভিযুক্ত কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ

   ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:০০ পি.এম.

আদালত প্রতিবেদক

উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করার যে অভিযোগ উঠেছিল, তার তদন্ত শেষ করেছেন সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল। ইতোমধ্যে সেই তথ্যাবলি ও সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। রোববার ১৫ ডিসেম্বর সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। নিয়মানুযায়ী, রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন।

এর আগে গত ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণ অভিযোগ সংক্রান্ত প্রাথমিক তদন্ত করছে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল এবং এ তদন্তের অগ্রগতি হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর দুর্নীতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্টের বেঞ্চে বিচারকাজ পরিচালনার দায়িত্ব বিরত রাখা হয়।

১২ বিচারপতি হলেন- বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২২৭৬ জনকে হত্যা ও গুমের তদন্ত চাইল বিএনপি
ট্রাইব্যুনালে অভিযোগ ২২৭৬ জনকে হত্যা ও গুমের তদন্ত চাইল বিএনপি
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না