• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের পিস্তল উদ্ধার

   ৬ নভেম্বর ২০২৪, ০৫:৫৩ পি.এম.

রাজধানীর মণিপুরী এলাকা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্সকৃত পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে তেজগাঁও থানা-পুলিশ। আজ বুধবার এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালালে তার সরকারের বহু মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগে নেতা-কর্মীরাও দেশ থেকে পালিয়ে যান। আর যারা দেশে রয়েছেন তারা আত্মগোপনে রয়েছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও পালিয়ে ভারতে আত্মগোপন করেছেন বলে গণমাধ্যমে খবর প্রচারিত হয়।

এদিকে শেখ হাসিনার পতনের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছে। সিন্ডিকেট করে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি অনুসন্ধান করছে সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন একটি বিশেষ অনুসন্ধান দল।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে রিং স্থাপন
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে রিং স্থাপন
জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন
জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরেক বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ২
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরেক বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ২