• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে গুলি

   ৬ নভেম্বর ২০২৪, ০৭:৩০ পি.এম.

গাজীপুরের শ্রীপুরে মো. মাহমুদুল হাসান নামে এক বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তিনি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন বিএনপির সহসভাপতি।

মঙ্গলবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মো. মাহমুদুল হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল।

ওই বিএনপি নেতার ছেলে মো. কামরুল ইসলাম শিবলী সাবেক ছাত্রদল নেতা ও বর্তমানে যুবদল কর্মী।

মো. মাহমুদুল হাসান বলেন, বাড়িতে গুলির ঘটনায় আমরা আতঙ্কিত। মঙ্গলবার রাতে বাড়িতে আমরা ঘুমিয়েছিলাম। রাত সাড়ে ১২টার পর বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে দেখতে পাই জানালার কাচ ছিদ্র। কিছুক্ষণের মধ্যে আবারো অন্য একটি রুমের জানালায় গুলি করা হয়।

তিনি বলেন, পরে আরও একটি গুলি করা হয়। বুলেট জানালার কাচ ভেদ করে ঘরের ভেতর গিয়ে পড়ে। একটি বুলেট কাচ ভেদ করে ঘরের সোফার কাপড়ে বিদ্ধ হয়, এ ছাড়াও ঘরের দেয়ালেও গুলি বিদ্ধ হয়। শ্রীপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আমার সঙ্গে কারো রাজনৈতিক দ্বন্দ্ব নেই, আমি থানায় এজাহার দায়ের করেছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিবেন।

তবে কারা বা কেন, কী কারণে গুলি করেছে তা তিনি জানাতে পারেনি।

শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গুলির খোসা উদ্ধার হয়েছে। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে রিং স্থাপন
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে রিং স্থাপন
জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন
জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরেক বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ২
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরেক বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ২