• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নেপালে বন্ধ করা সব সামাজিক যোগাযোগমাধ্যম

নিজস্ব প্রতিবেদক    ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেপালের সরকার ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইউটিউবসহ বেশির ভাগ সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করতে যাচ্ছে। অভিযোগ রয়েছে, নেপালি কর্তৃপক্ষের সঙ্গে নির্ধারিত নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেয়নি এসব কোম্পানি। 

এটি দেশটির সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ। কারণ কিছু ব্যবহারকারী ফেক আইডি ব্যবহার করে ঘৃণা ও গুজব ছড়াচ্ছে, সাইবার অপরাধ করছে এবং সামাজিক শান্তি ব্যাহত করছে বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) জারি করা একটি সরকারি নোটিশে নেপাল টেলিকমিউনিকেশন অথরিটি (এনটিএ)-কে অনির্ধারিত বা নিবন্ধনহীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের অ্যাক্সেস বাধাগ্রস্ত করার নির্দেশ দেয়া হয়েছে। তবে কোন কোন কোম্পানি প্রভাবিত হবে তা উল্লেখ করা হয়নি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: এআই দিয়ে তৈরি
নিরাপদে পাবলিক ওয়াইফাই ব্যবহারের ৫ কৌশল
কীভাবে কথা বলবে অ্যাপলের সিরি, কন্ট্রোল আপনার হাতে!
কীভাবে কথা বলবে অ্যাপলের সিরি, কন্ট্রোল আপনার হাতে!
এআই ছবি তৈরি ও এডিটের নতুন টুল আনলো মেটা
এআই ছবি তৈরি ও এডিটের নতুন টুল আনলো মেটা