• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লালবাগ-হাজারীবাগ ও কামরাঙ্গীচরে বেড়েছে অপরাধ

   ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৩১ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

খুন, ছিনতাই, চুরি, কিশোর গ্যাংয়ের উত্তাপের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজধানীর লালবাগ, হাজারীবাগ ও কামরাঙ্গীচর এলাকার সাধারণ মানুষ। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এলাকাগুলোতে বেড়েছে অপরাধের দৌরাত্ম্য। 

স্থানীয়রা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি না থাকার কারণে অপরাধীরা সুযোগ নিচ্ছে। তবে স্থানীয়দের এমন কথার সাথে একমত নন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার। জানান, অপরাধ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

আর বিশেষজ্ঞরা বলছেন, পুলিশ বাহিনীকে কাজের কর্মঘণ্টা হিসেব থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে অপরাধ দমন করা সম্ভব না। 

গত ৬ই ডিসেম্বর রাজধানীর কামরাঙ্গীচরে ছাপাখানা ব্যবসায়ীকে খুনের ঘটনা ঘটে। শুধু তাই নয়, হাজারীবাগ, লালবাগ এলাকাতেও চুরি, ছিনতাইয়ের মতো বড় বড় অপরাধের মতো ঘটনা ধরা পড়ছে সিসিটিভি ক্যামেরায়। অপরাধীদের পুলিশ ধরলেও আতংক কমেনি এসব এলাকার মানুষের। কারণ প্রধান আসামিরা পলাতক থাকায় নিরাপত্তাহীনতায় রয়েছেন স্থানীয়রা।  

এলাকার পরিস্থিতি জানতে ঘটনাস্থলে এসব ঘটনায় শিকার একাধিক ভুক্তভোগীর সঙ্গে কথা হলো। পরিবারের নিরাপত্তার জন্য নাম পরিচয় গোপন রাখা হয় ভুক্তভোগীর। তারা জানান, কিভাবে ঘটনার শিকার হলেন। 

শুধু ভুক্তভোগীরা নয়। লালবাগ এলাকার সাধারণ মানুষও এখন আতংক নিয়ে জীবন পার করছেন। বাসিন্দারা জানান, এলাকাগুলোতে পুলিশের উপস্থিতি ও টহল কম। আর স্থানীয় নেতারা বলছেন, পুলিশকে জনগণের সাথে মিশে কাজ করতে হবে। 

লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার জসীম উদ্দিন জানান, লালবাগ বিভাগের সব এলাকায় নিরাপত্তা জোরদার রয়েছে। নাগরিকরদের আস্থা হিসেবে কাজ করছে পুলিশ। 

এদিকে, অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলেন, পুলিশ বাহিনীকে আরো জোরালোভাবে মাঠে কাজ করতে হবে। অপরাধীদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি এলাকাগুলোতে নজরদারি বাড়ানো গেলে অপরাধের প্রবণতা কমে আসবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার
র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার
‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি
‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি
গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি
গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি