• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উত্থান, শ্রীলঙ্কা পেছনে পাকিস্তান সফরে যাবেন ইউজিসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক হরমুজ ইস্যুতে ইরানকে চাপে ফেলতে জাতিসংঘে নতুন প্রস্তাব ৫ মের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হোক: শায়খ আহমাদুল্লাহ ‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখনো শেষ হয়নি: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রূপপুরের ‘বালিশ কাণ্ড’, জাদুঘরে রাখার পরামর্শ প্রধানমন্ত্রীর রাতে বাড়তে পারে মেট্রোরেল চলাচলের সময়

উপদেষ্টার সামনে স্ক্রিনে ভেসে উঠল হাসিনা ও শেখ মুজিবের ছবি

রংপুর প্রতিনিধি    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন 
‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।

‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু  প্রতিফলন ঘটে আমরা যখন যেটা টের পাই তার ব্যবস্থা নেই।’

‎প্রাণি থেকে জেনেটিক রোগের মাধ্যমে মানুষের দেহে ছড়ানো মারাত্মক হতে পারে মন্তব্য করে মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘নিরাপদ ও রোগমুক্ত প্রাণির মাধ্যমে নিরাপদ মাংস, দুধ, ডিম নিশ্চিতে দেশে নানা রোগের ভ্যাকসিন উৎপাদনে কাজ করছে সরকার।’

‎এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবেরসহ মন্ত্রণালয় ও রংপুর বিভাগের মৎস্য ও প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তারা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণা, গ্রেপ্তার ১
হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণা, গ্রেপ্তার ১
নিজাম হাজারীসহ ১২৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন
টমটমচালক হত্যা নিজাম হাজারীসহ ১২৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন
মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‌্যাব সদস্য আহত
মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‌্যাব সদস্য আহত