• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুলাউড়ায় ১৪ হাজার কৃষক পাচ্ছেন সার ও বীজ

   ৬ নভেম্বর ২০২৪, ০৮:১৪ পি.এম.

২০২৪-২৫ অর্থবছরে প্রণোধনা কর্মসূচির আওতায় শীতকালিন শাক সবজি (উফশী ও হাইব্রীড), বোরো ধান এবং রবি শষ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূলে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ১৪ হাজার কৃষক প্রনোদনার বীজ ও সার পাবেন।

বুধবার (৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে বীজ ও সার বিতরষ কার্যক্রমের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ জসিম উদ্দিন। কৃষি সম্প্রসারন অফিসার বিল্লাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো: আবু মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শিমুল আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন আহমদ, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাংবাদিক এম শাকিল রশিদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন প্রমুখ।

কৃষি অফিসার কৃষিবিদ মো: জসিম উদ্দিন জানান, প্রনোদনা কর্মসূচির আওতায় কুলাউড়া উপজেলায় উপশী ধানের বীজ দেওয়া হবে ৬ হাজার কৃষককে এবং হাইব্রীড ধানের বীজ দেওয়া হবে ৩ হাজার ৩শ জনকে। এছাড়াও শাকসবজি (উপশী) দেওয়া হবে ১ হাজার ৫ শ জনকে, শাকসবজি (হাইব্রীড) দেওয়া হবে ২ হাজার ৫শ জনকে এবং রবিশষ্য ১ হাজার ৯০ জনকে সহ মোট ১৪ হাজার ৯০ জন কৃষক প্রনোদনার বীজ ও সার পাবেন।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে রিং স্থাপন
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে রিং স্থাপন
জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন
জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরেক বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ২
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরেক বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ২