• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আ.লীগ উন্নয়নের নামে নিজেদের পকেটের উন্নয়ন করেছে- আমিনুল

   ২২ ডিসেম্বর ২০২৪, ০১:১০ পি.এম.
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক 

পতিত আওয়ামী স্বৈরাচারের দোসররা দুর্নীতি করে বিশ্বের বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানিয়ে পালিয়ে আছে বলে অভিযোগ করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও  ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। 

তিনি বলেন, গত ১৭ বছরে পতিত আওয়ামী স্বৈরাচার সরকারের দোসররা বাংলাদেশে উন্নয়নের নামে দুর্নীতি করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে। তারা দুর্নীতি করে নিজেদের পরিবার পরিজনের নামে কানাডার বেগম পাড়া, দুবাই, আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ  বিশ্বের বিভিন্ন দেশে অট্টালিকা তৈরি করে সেকেন্ড হোম বানিয়ে পালিয়ে আছে।  

শনিবার (২১ ডিসেম্বর) মধ্যরাতে মিরপুর পল্লবী এলাকায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন পূর্ব এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার কখনও জনগণের কাছে যায়নি; তারা কখনও এদেশের জনগণের পাশে ছিল না। কারন তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। 

কিভাবে এদেশের মানুষের উন্নয়ন করা যায়-সেই লক্ষ নিয়েই বিএনপি সর্বদা কাজ করে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের কথা চিন্তা করে বলেই দেশের যেকোন ক্লান্তি লগ্ন ও মহামারীর সময়ে বিএনপির নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়  সবসময় এদেশের সাধারণ মানুষের পাশে এসে দাড়িয়েছে। মানুষের পাশে থেকে কাজ করেছে। 

পল্লবীর ট ব্লক এলাকায় কম্বল বিতরণ উদ্বোধন শেষ করে মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ড,১১ নম্বর বাসস্ট্যান্ড,পূরবী সিনেমা হলের সামনে,কালশীর মোড় এলাকার প্রধান সড়কে শীতে কষ্ট করা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। 

ঢাকা মহানগর উত্তর  বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি এম এ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু,মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান,যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, মোকছেদুর রহমান আবির,আব্দুর রহমান,পল্লবী থানা যুবদল সভাপতি নূর সালাম,ছাত্রদল রুপনগর থানা কমিটির সভাপতি মনিরুজ্জামান রনিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই সময়ে উপস্থিত ছিলেন। 


মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল