• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর বড় তালিকা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ এ.এম.
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে তার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুস্তিকা অনুযায়ী ইউনূসের সফরসঙ্গী ৬২ জন হলেও সরকারি নথিতে এ সংখ্যা ১০৪। তালিকায় চার উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বিশেষ দূত, প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তা ১৯ জন এবং সরকারি কর্মকর্তা ৪৭ জন রয়েছেন। 

পাশাপাশি রাজনৈতিক দলের ছয় নেতা সফরে আছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সদস্য নকিবুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আখতার হোসেন ও তাসনিম জারা।

অতীতে রাজনৈতিক সরকারের সময়ে জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীদের সফরসঙ্গী সংখ্যা ছিল আরও বেশি। ২০১৪ সালে শেখ হাসিনার সফরসঙ্গী ছিলেন ১৮০ জন, আর ২০১৯ সালে তা বেড়ে দাঁড়ায় ২৯২ জনে। তবে ২০০৭-০৮ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সফরসঙ্গীর তালিকা ছিল তুলনামূলকভাবে ছোট।

গত বছরও ইউনূসের সফরসঙ্গীর সংখ্যা নিয়ে প্রশ্ন ওঠে। তখন পুস্তিকায় ৫৭ জনের নাম থাকলেও সরকারি নথিতে ছিল ৮০ জনের বেশি। এ বছরও সেই পার্থক্য স্পষ্ট।

কূটনৈতিক সূত্র বলছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সীমিতসংখ্যক সফরসঙ্গী প্রবেশাধিকার পান। তারপরও বড় তালিকা প্রণয়ন বাংলাদেশের দীর্ঘদিনের সরকারি সংস্কৃতিতে পরিণত হয়েছে। সমালোচকদের প্রশ্ন, নির্দলীয় অন্তর্বর্তী সরকারও এবার সেই সংস্কৃতি থেকে বের হতে পারল না।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বাড়ছে বেতন, যুক্ত হচ্ছে একাধিক সুবিধা
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বাড়ছে বেতন, যুক্ত হচ্ছে একাধিক সুবিধা