• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হলুদ-মধুর মিশ্রণ পান করলে সারবে ১১ ধরনের সমস্যা

   ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ পি.এম.
সংগৃহিত ছবি

ডেস্ক রিপোর্ট

শীত আসতেই সর্দি-কাশি, গলা ব্যথা ও জ্বরে অনেকেই ভুগছেন। শীতে এমনিতেও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে মৌসুমী বিভিন্ন রোগের প্রকোপ বাড়ে। হঠাৎ করেই এখন অনেকে হালকা জ্বর, ঠান্ডা কিংবা গলা ব্যথার সমস্যায় ভুগছেন।

এ সমস্যার সমাধান চাইলে ঘরোয়া উপাদানে ভরসা রাখতে পারেন। বিশেষ ২ উপাদান আছে, যা গ্রহণে দ্রুত সর্দি-কাশির সমস্যার পাশাপাশি গলা ব্যথা থেকেও মুহূর্তেই নিস্তার মিলবে।

১ চামচ হলুদের সঙ্গে ৪ চামচ মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় বলে মনে করেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। এই দুটি উপাদানই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

হলুদ ও মধু একসঙ্গে গ্রহণ করলে কী হয়?

১. হলুদ প্রদাহ কমায়
২. হজমশক্তির উন্নতি ঘটায়
৩. ব্যথা কমায়
৪. ক্যানসার প্রতিরোধ করে
৫. উদ্বেগ ও বিষণ্নতা উন্নত করে
৬. মধু ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
৭. এটি অ্যালার্জির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে
৮. এটি রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে
৯. পোড়া ও ক্ষত সারাতে সাহায্য করে
১০. রক্তে শর্করার মাত্রা কমায়
১১. সর্দি-কাশির প্রতিকার হিসেবে কাজ করে।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকা আম খেলে শরীর গরম লাগে কেন?
পাকা আম খেলে শরীর গরম লাগে কেন?
খাবারের ভিডিও দেখলেই কমতে পারে ক্ষুধা, বলছে নতুন গবেষণা
খাবারের ভিডিও দেখলেই কমতে পারে ক্ষুধা, বলছে নতুন গবেষণা
সুস্থ জীবনের সহজ ও কার্যকর চাবিকাঠি, পাতাযুক্ত শাকসবজি
সুস্থ জীবনের সহজ ও কার্যকর চাবিকাঠি, পাতাযুক্ত শাকসবজি