• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

২৭তম বিসিএসে বাদ পড়া ১১৩৭ জনের ভাগ্য খুলতে পারে

   ৭ নভেম্বর ২০২৪, ১১:২৫ এ.এম.

২৭তম বিসিএসের ১ হাজার ১৩৭ জনকে বাদ দেওয়ার মামলা আবারও শুনবেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ ভুক্তভোগীদের রিভিউ শুনানিতে আপিলের অনুমতি দেন।

এর ফলে ১৬ বছর পর ১ হাজার ১৩৭ ভুক্তভোগীর চাকরি ফেরত পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২০০৫ সালের ২৮ জুন ২৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়েছিল। পরে ২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৩ হাজার ৫৬৭ জন।

তবে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের ৩০ মে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেন।

এর পরিপ্রেক্ষিতে পিএসসি ওই বছরের ১ জুলাই প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। এরপর একই বছরের ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৩ হাজার ২২৯ জন। পরে তাদের নিয়োগ দেওয়া হয়।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে রিং স্থাপন
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে রিং স্থাপন
জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন
জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরেক বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ২
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরেক বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ২