• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আওয়ামী লীগ ওয়াজ মাহফিল বন্ধ না করলে এত পাপাচার হতো না-আব্দুস সালাম

   ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ পি.এম.
হিন্দোল সমাজকল্যান ও পরিবেশ উন্নয়ন কমিটি আয়োজিত ক্রিড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য। আব্দু সালাম

নিজস্ব প্রতিবেদক 

জঙ্গী উত্থানের ভয়ে, ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছিলো আওয়ামী লীগ সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, ওয়াজ মাহফিল শুনলে মানুষের ভেতরে আল্লাহ ভীতি তৈরি হয়, আর এতে পাপ কাজ থেকে বিরত থাকে মানুষ। তাইতো ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সময়ে মাহফিল বন্ধ করার কারনে পাপাচার জর্জরিত ছিলো পুরো দেশ।

আগারগাঁওয়ে (২৮ ডিসেম্বর) শনিবার বিকালে হিন্দোল সমাজকল্যান ও পরিবেশ উন্নয়ন কমিটি আয়োজিত ক্রিড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

আব্দুস সালাম বলেন, নামাজের খুতবা কি হবে এটা পর্যন্ত সরকার ঠিক করে দিত। এটা তো ঠিক না। এই কারণেই দেশটা রসাতলে গেছে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এবারেরর দুর্গা পুজা তার প্রমান। যেখানে পুলিশ, বিএনপি ও এদেশের মানুষ ঐক্যবদ্ধ ছিলো, যে কারনে দুর্গোৎসব সার্বজৌনীন উৎসবে পরিনত হয়েছিলো। তবে বাংলাদেশের কোথাও হিন্দু নির্যাতনের ঘটনা না ঘটলেও ভারত বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা বলেন, বাংলাদেশ নিয়ে ভারতের অপপ্রচারের মুল কারন বাংলাদেশে তাদের বাজার ধ্বংস হয়ে যাওয়া। ভারতের ইচ্ছানুযায়ী সরকার প্রতিষ্ঠা চায় দেশটি। কথা বলেন, আওয়ামী লীগ নেতা ও আমলাদের অর্থ পাচার নিয়ে। বলেন উন্নয়নের নামের এদেশের সব টাকা লুট করে, বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল